ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বরগুনায় নাতনিকে ধর্ষন করলো নানা

রগুনায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে,ঘটনার সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ নভেম্বর) সকাল ১১টায় এই বরগুনা সদরের পোটকাখালী এলাকায় এ ঘটনা ঘটে‌। 


স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনা সদরের ৭নম্বর ঢালুয়া ইউনিয়নের পোটকাখালী আবাসন এলাকার মৃত সত্তার খন্দকারের ছেলে বাবুল খন্দকার ( ৫৫) ডিকেপি মাধ্যমিক বিদ্যালয় ১২ বছরের অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে। পাশাপাশি বাড়ি থাকায় অভিযুক্ত সম্পর্কে নানা নাতি হয়।  শিশুটির বাড়িতে কেউ না থাকায় পাশের ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করেন অভিযুক্ত। শিশুটি চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে ঘর থেকে অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশকে ফোন দিয়ে ধরিয়ে দেয়।


শিশুটির মা বলেন, ‘আমার মেয়েকে নাতি বলে ডাকতেন।  বিভিন্ন সময়ে আমাদের ঘরে আসতেন এবং সকলের খোঁজখবর নিতেন। তিনি আরো বলেন, এখন শুনতে পারছি এর আগেও একাধিকবার আমার মেয়েকে পাশবিক নির্যাতন করতো।


বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তারিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে ধর্ষণকারীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑